শাজাহানপুরে বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ঠিকাদার মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, চোপিনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী বাবলু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাসান আলী আকন্দ।
এছাড়াও শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজীব, নাহিদুজ্জামান নিশাতসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হকের সার্বিক তত্ত্বাবধানে
সহকারী শিক্ষক আমিনূর ইসলামের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করার পাশাপাশি তাদের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।