১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় দুই সন্তানকে রেখে স্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ

নিউজ ডেস্কঃ প্রকাশিত: অগাস্ট ১৮, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
বগুড়ায় দুই সন্তানকে রেখে স্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ

বগুড়ায় দুই সন্তানকে রেখে স্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ

 

বগুড়ায় দুই সন্তানকে বাড়িতে রেখে স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন স্বামী। অভিযোগ এমরান আলী বলেন বাড়ি থেকে যাওয়ার সময় তিনি নগদ দুই লাখ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও চেকবই সঙ্গে নিয়ে যান। এ ঘটনায় বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা মোঃ এমরান আলী শাহানা। প্রায় ১২ বছর আগে আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের মোছাঃ মুরশিদা বেগম স্বপ্নাকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে রয়েছে দুই ছেলে—১০ বছরের শান ও ৫ বছরের শওকত।

এমরান আলী বলেন,দীর্ঘদিন ধরে ওই নারী মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন এবং কিছু অশ্লীল অনলাইন গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে দুই সন্তানকে বাড়িতে রেখে কাউকে কিছু না জানিয়ে চলে যান মুরশিদা।

এ বিষয়ে স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা ভয়ভীতি ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন এমরান আলী।

এমরান আলী শাহানা অভিযোগটি তদন্ত করে নিখোঁজ মুরশিদা বেগমকে উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

তবে এ ঘটনায় অভিযোগের বিষয়ে মুরশিদা বেগম বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করছে বলে জানা গেছে।