১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে পুলিশের অভিযানে নয় আসামী গ্রেপ্তার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ২০, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
জয়পুরহাটে পুলিশের অভিযানে নয় আসামী গ্রেপ্তার

জয়পুরহাটে পুলিশের অভিযানে নয় আসামী গ্রেপ্তার

মোঃ মোকাররম হোসাইন  

জয়পুরহাট প্রতিনিধি:

২০.৮.২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার(২০ আগস্ট)দুপুর ২টার দিকে কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ এ বিষয়টি নিশ্চিত করেন।

 এর আগে বুধবার (১৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আয়নাল হক (৩৬), মোস্তেকুল ওরফে খায়রুল (৩০), মালেকা বিবি (৫২), বুলু ফকির (৫৫), সাব্বির ফকির (৩০), রুবেল ফকির (৩৩), সুখী বেগম (৪৫), বুলবুল (৪৫) ও মো. রানা (৪৫)। 

কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।