ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট দুপুরে ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজারের সার্বিক ব্যবস্থাপনায়, বৃক্ষ রোপনে অংশ নেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা।
এ সময় শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মহুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব সাগর, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরআলম মাস্টার, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল গাফফার, সাবেক যুব নেতা নুরুজ্জামান শামীম, তৈয়ব, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও বায়ুদূষণ কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।