১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আমরুলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ বিতরণ

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ২৩, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আমরুলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ বিতরণ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আমরুলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ বিতরণ

 

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে মাছের পোনা অবমুক্ত, ফলজ চারা বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) আমরুল ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে প্রথমে ইউনিয়নের খালের ব্রিজ এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে ফুলকোট জাবেদ আলী হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা, ফলজ চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাজাহানপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও আমরুল ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক,আমদুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম বিপুল।

 

অনুষ্ঠানে উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সুলতান আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব সুলতান মাহমুদ, সদস্য মনোয়ার হোসেন মিলন, আব্দুর রশীদ, ওসিতুল্লাহ, আমরুল ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক দুদু, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বেল্লালুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিম,ছাত্রদলনেতা বিজয়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয় বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে সবুজে ভরে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

 

আলোচনা সভা শেষে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়। পরে জাবেদ আলী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মিজানুর রহমানের পরিচালনায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে, বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।