রাকাব অফিসার্স এসোসিয়েশন
৩৮৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
বগুড়া প্রতিনিধি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার্স অ্যাসোসিয়েশন এর এ্যাডহক কমিটির পূর্ণাঙ্গ কমিটি শুক্রবার রাজশাহীতে গঠিত হয়।
রাকাব,প্রধান কার্যালয়ের মোঃ মিজানুর রহমান ,উপমহাব্যবস্থাপক গবেষণা ও উন্নয়ন বিভাগ কে সভাপতি এবং জনাব মোঃ শাহিনুর ইসলাম,উপমহাব্যবস্থাপক এমটিএফপি এন্ড বিসিডি কে সাধারণ সম্পাদক করে রাকাব,অফিসার্স এ্যাসোসিয়েশন এর ৩৮৭ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ও রাকাব প্রধান কার্যালয় কমিটি গত ২১ আগষ্ট,২০২৬ তারিখে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটি কর্মকর্তা/কর্মচারীদের দীর্ঘদিনের দাবী অর্গানোগ্রামসহ অন্যান্য ন্যায্য দাবী দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন এর জন্য পদক্ষেপ গ্রহন করা হবে মর্মে অঙ্গীকার করেছেন।
নতুন ঘোষিত কেন্দ্রিীয় কমিটি ব্যাংকের কর্মকর্তাগণের সুন্দর কাজের পরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি ব্যাংকের সকল কর্মকর্তার মঙ্গল এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থাপনাকে সহযোগিতা করে যাবে এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কমনা করেছেন।