রাকাব অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির রাজশাহীর ডিআইজি, বিবি ইডির সাথে সাক্ষাৎকার
বগুড়া প্রতিনিধিঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন এর
নব নির্বাচিত কমিটির সদস্যদের রাজশাহী রেন্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এবং বাংলাদেশ ব্যাংকে সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার
এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে ডিআইজি এবং নির্বাহী পরিচালক রাকাবের কল্যানে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাকাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডিজিএম মোঃ মিজানুর রহমান
সাধারণ সম্পাদক ডিজিএম
মোঃ শাহিনুর ইসলাম সহ সর্বস্তরের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
উপস্হিত ছিলেন হেড অফিস কমিটির সভাপতি মোঃ আব্দুলাহ সালাহ উদ্দিন গাজী,
সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম।
সাক্ষাৎকালে সবাই কৃষকের দোড় গোড়ায় সঠিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে-সরকার ঘোষিত ৩০০০ কোটি টাকা'র প্রনোদনা প্যাকেজ, কৃষক কার্ড, ফ্যামলি কার্ড রাকাবের মাধ্যমে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
রাকাব কমিটির সদস্যবৃন্দ সর্বাত্মক সেবার মানুষিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।