১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাজাপুরে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর বগুড়াঃ প্রকাশিত: অগাস্ট ২৬, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সাজাপুরে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাজাপুরে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত

 

সুজন শাজাহানপুর বগুড়াঃ

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর পশ্চিম মন্ডলপাড়া বায়তুন নূর মসজিদে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আয়োজিত মাহফিলে মসজিদের খতিব ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগরীর সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা রুহুল আমীন যুক্তিবাদী।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।

 

মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শেখ আবু ইউসুফ, এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদী, মাওলানা মারুফ হোসাইন রবি, মাওলানা খায়রুল ইসলাম, ক্বারী জাহিদ হাসান, মাওলানা সাব্বির হাসান ও মাওলানা মাহমুদুল ইসলাম শেরপুরীসহ আরও অনেকে।

 

আলোচকরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশ গঠনে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। তারা মহানবীর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

 

মাহফিলে স্থানীয় মুসল্লি, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।