১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাঁথিয়া গৌরীগ্রাম খানকাহ শরিফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ২৬, ২০২৬, ৩:১০ অপরাহ্ন
সাঁথিয়া গৌরীগ্রাম খানকাহ শরিফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

সাঁথিয়া গৌরীগ্রাম খানকাহ শরিফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় গৌরীগ্রাম সৈয়দ আজগারিয়া খানকাহ শরিফের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮ টায় পাবনা সাঁথিয়ার গৌরিগ্রাম কেন্দ্রীয় খানকা শরীফ প্রাঙ্গন থেকে জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী (সা.) শোভাযাত্রা বের হয় এবং উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপীনাথপুর বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলোচনা অনুষ্ঠানে বক্তরা বলেন,হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”

আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি ও শান্তির বার্তা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

নারীর মর্যাদা নিয়ে বক্তারা বলেন, এক সাহাবি যখন রাসুল(সা:) কে জিজ্ঞাসা করলেন—আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? রাসুল (সা.) বললেন, “তোমার মা।” তিনি তিনবার মায়ের কথা উল্লেখ করার পর চতুর্থবার বাবার কথা বলেছেন।

এ থেকে বোঝা যায়, ইসলাম নারীর প্রতি সম্মান, ভালোবাসা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার ওপর কতটা গুরুত্ব দিয়েছে।

আলোচনা সভা, মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।।

 

এম এ হাই

সাঁথিয়া, পাবনা

২৬-৮-২৬