১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে A+ সংবর্ধনা অনুষ্ঠিত হয়

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: অগাস্ট ২৯, ২০২৬, ৭:১১ অপরাহ্ন
বগুড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে A+ সংবর্ধনা অনুষ্ঠিত হয়

বগুড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে A+ সংবর্ধনা অনুষ্ঠিত হয় 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের A+ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

অনুষ্ঠানটি ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সেক্রেটারি সজিবুল ইসলামের সঞ্চালনায় এবং মহানগর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজিবুর রহমান পলাশ, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু)-র সহ-সভাপতি(ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসের মোহাম্মদ ত্বহা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক আ. স. ম আব্দুল মালেক 

এছাড়াও ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ৭০০+ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়