১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

পূবাইলে প্রাপ্তি মল্লিক পূজা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
পূবাইলে প্রাপ্তি মল্লিক পূজা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।

পূবাইলে প্রাপ্তি মল্লিক পূজা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ।

 

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ডেমরপাড়া এলাকায় প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজ কক্ষ থেকে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

 

পূবাইল থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার কথা জানানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।