কাহালুতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ
মুরাদ হাসান কাহালু উপজেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) কাহালু উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ নগদ অর্থের চেক তুলে দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার, কাহালু থানার অফিসার ইনচার্জ, কাহালু উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সহায়তা গ্রহণকারী পরিবারের সদস্যরা।
আলহাজ্ব মোশারফ হোসেন বলেন , দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তার মাধ্যমে নিজেদের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা হলেও সহায়তা পাবে।