১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

পাবনার সাঁথিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
পাবনার সাঁথিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনার সাঁথিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি :

পাবনার সাঁথিয়ায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত হয়েছে।

 এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাঁথিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি নেতা শামসুর রহমান।

 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি শান্টু, শাহজাহান আলী, বিএনপি নেতা আব্দুল ওহাব মানিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, নজরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।