১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ হোস্টেলে ডিপ ফ্রিজ উপহার

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ হোস্টেলে ডিপ ফ্রিজ উপহার

বগুড়া প্রতিনিধি:

​বগুড়া সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীদের সুবিধার জন্য বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের সার্বিক সহায়তায় দুটি ডিপ ফ্রিজ উপহার দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর কলেজের হোস্টেল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানাল তৈয়ব জাকির উপস্থিত থেকে উপহারসামগ্রী প্রদান করেন।

​কর্মসূচি বাস্তবায়নে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ সর্বাত্মক সহযোগিতা করেন।

​উপহার হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল ও সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি পারভীন আক্তার জীম। এ সময় জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ছাত্রদল সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনবান্ধব ও সহযোগিতামূলক কাজ অব্যাহত থাকবে।