সাঁথিয়ায় যুবদলের উদ্যোগে ৪৮ পাউন্ড কেক কেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :
পাবনার সাঁথিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে ৪৮ পাউন্ডের কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সাঁথিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহম্মেদ বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন, জাসাসের কেন্দ্রীয় নেতা ও কণ্ঠশিল্পী মুহিন খান, যুবদল নেতা ও বিআরডিবি চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন, উপজেলা শ্রমিকদল নেতা মাহবুব এ হাসান টিটু, আতাইকুলা থানা যুবদলের সভাপতি রাজিব আহম্মেদ, রানা হোসেন, ছাত্রদল নেতা রাফুল ও লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে ৪৮ পাউন্ডের কেক কেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ইছামতি নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম এ হাই
সাঁথিয়া, পাবনা
০৩-৯-২৬