১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ পাখি ব্যবসায়ী শাহীন গ্রেপ্তার

সুজন শাজাহানপুরঃ প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন
শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ পাখি ব্যবসায়ী শাহীন গ্রেপ্তার

শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ পাখি ব্যবসায়ী শাহীন গ্রেপ্তার

 

সুজন শাজাহানপুরঃ

 

বগুড়ার শাজাহানপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ শাহীন (২৫) নামে এক পাখি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহীন আড়িয়া ইউনিয়নের বি-ব্লক এলাকার রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের মোখছেদুর রহমানের ছেলে।

 

বি-ব্লক বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, গ্রেপ্তার হওয়া শাহীন দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে বাজারে পাখির ব্যবসা করে আসছেন।

সে যে মাদক ব্যবসায়ী তা আমার জানা ছিল না।

 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শাহীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে শাজাহানপুর উপজেলার ঘাষিড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সেখানে অবস্থানরত শাহীনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার পরনের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে জেলা ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।