১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
বগুড়ায় ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ায় ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নয়মাইল হাটের পশ্চিম পাশে সাজিদ ইলেকট্রিক্সের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজ আলমের নেতৃত্বে ডিবির একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শহিদ প্রামাণিক (৪৫), পিতা মৃত আবুল কাশেম, সাং সন্ধাবাড়ী পণ্ডিতপাড়া, থানা গাবতলী, বগুড়া এবং মো. মিজানুর রহমান (৪০), পিতা মৃত মজিদ, সাং জয়ভোগা আদর্শ গ্রাম, থানা গাবতলী, বগুড়া।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১৩টি জাল নোট, যার মোট মূল্য ১৩ হাজার টাকা এবং ৫০০ টাকা মূল্যমানের চারটি জাল নোট, যার মোট মূল্য ২ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট ১৫ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।