১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মোঃ মোকাররম হোসাইন 

 জয়পুরহাট প্রতিনিধি:

৭.৯.২৬

জয়পুরহাটে ২গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

রবিবার(৬সেপ্টেম্বর) সন্ধ্যার সময় জয়পুরহাটে সদর উপজেলার পৌর এলাকায় এসপি অফিসের মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন মো. মেহেদী হাসান (২৬)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরতকিডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

 

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) নোমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সাজেদুল ইসলাম, এএসআই (নিঃ) আসাদুজ্জামানসহ ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।