বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ১০ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন।
বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজঃ ৮৬৪)-এর ১০ সদস্যবিশিষ্ট নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কাজী আব্দুস সোবাহান ও সাধারণ সম্পাদক মো. সঞ্জয় সরকার স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব লাভ করেছেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু।
কমিটিতে অন্যান্য উপদেষ্টারা হলেন— বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন সোহাগ, বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক মো. আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক মো. সৌরভ হোসেন শিপলু, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিটন শেখ বাঘা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সামিউল হক, বগুড়া শহর যুবদলের সদস্য ও সমাজসেবক সুজিত জয়সওয়াল এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. রকি।
সংশ্লিষ্টদের আশা, এই নবগঠিত উপদেষ্টা কমিটি বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।