শাজাহানপুরে ১৪ জলাভূমিতে পোনামাছ অবমুক্ত প্রশাসনের।
সুজন, শাজাহানপুর প্রতিনিধি:
মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও বিলসহ মোট ১৪টি জলাভূমিতে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান সরকার।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি ও উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জলাশয়গুলোতে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রাকৃতিক জলাভূমির মাছের মজুত বৃদ্ধি পেলে স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ও সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণেও সহায়ক হবে।