১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ শাজাহানপুরে।

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে  নারী সমাবেশ শাজাহানপুরে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ শাজাহানপুরে।

 

সুজন,

 শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে সচেতনতা বাড়াতে বগুড়ার শাজাহানপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার খরনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে বগুড়া জেলা তথ্য অফিস। 

খরনা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক নারী, সুধীজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী অংশ নেন।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান।

 

বগুড়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহা. মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন খরনা ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. অলিফা খাতুন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তাইফুর রহমান বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ, সামাজিক নিরাপত্তার আওতায় বিভিন্ন ভাতা প্রদান, বৃক্ষরোপণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে।

 

তিনি বলেন, সরকারের এসব সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সচেষ্ট রয়েছে। সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য তিনি উপস্থিত নারীদের প্রতি আহ্বান জানান।

 

সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি সহায়তা, সরকারি ভাতা ও নাগরিক সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সঠিক তথ্য জেনে তা গ্রহণের পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও অতিথিরা।