১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

খরণা বাজারের উন্নয়নে নতুন প্রত্যয়, স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

সুজন, শাজাহানপুর (বগুড়া): প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১:০৮ অপরাহ্ন
খরণা বাজারের উন্নয়নে নতুন প্রত্যয়, স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

খরণা বাজারের উন্নয়নে নতুন প্রত্যয়, স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

 

সুজন, শাজাহানপুর (বগুড়া)

 

‘সমবায় গড়ি উন্নত বাজার, সুন্দর হবে খরণা বাজার’—এই প্রত্যয়কে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরণা বাজার কমিটির স্থায়ী প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (গত ১০ সেপ্টেম্বর) দুপুর দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, খরণা বাজারকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত বাজার হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমবায় গড়ি উন্নত বাজার সুন্দর হবে খরণা বাজার’—এই স্লোগান যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বাস্তবেও এর প্রতিফলন ঘটাতে হবে। এজন্য ব্যবসায়ী, বাজার কমিটি ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।

 

অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মন্জুর কাদের মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাই সিদ্দিক রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আশেকপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সিদ্দিক রিপন, উপজেলা বিএনপির সদস্য মো. আমিনুল ইসলাম, খরণা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে খরণা বাজার কমিটির স্থায়ী প্রধান কার্যালয়ের সফলতা, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।