১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

 

সুজন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

 

ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে পরিচ্ছন্নতা ও মশা নিধন উদ্বোধনী অভিযান অনুষ্ঠিত।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সারাদেশে একযোগে শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে অনলাইনে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল মজিদ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোশারফ হাসানসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা।

 

এ ছাড়া বিএনসিসি, রেড ক্রিসেন্ট, গার্ল গাইড, স্কাউট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ কর্মসূচিতে অংশ নেন।

 

অভিযান চলাকালে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিতভাবে মশা নিধন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।