১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবিতে আখক্ষেত থেকে এক ব্যাক্তির ম র দে হ উ দ্ধা র

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
পাঁচবিবিতে আখক্ষেত থেকে এক ব্যাক্তির  ম র দে হ উ দ্ধা র

পাঁচবিবিতে আখক্ষেত থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

 

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধিঃ 

১২.৯.২৬

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে পাকা সড়কের ধারে একটি আখ খেতে মোঃ তমেজুল ইসলাম(৪৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তমেজুল রক্তাক্ত অবস্থায় আখ খেতে পড়েছিলেন।পুলিশ জানায় আজ শনিবার এলাকাবাসীর ফোন পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তমেজুল ইসলাম বালীঘাটা ইউনিয়নের আটুল বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল রউফের মেঝ ছেলে।

 

পরিবার সুত্রে জানা যায় তমেজুল ইসলাম তার শশুড় বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে গতকাল রাত ৯ টার দিকে রাগ করে তার নিজ বাড়ীতে আসার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা দেয়। রাতের কোন এক সময় বীরনগর গ্রামের স্কুলপাড়া এলাকায় বীরনগর -জয়পুরহাট পাকা সড়কের পাশে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে তার ব্যবহৃত মোটরসাইকেল ও একটি স্মার্ট ফোন নিয়ে নেয়। তমেজুলের ছোট ভাইয়ের স্ত্রী জাকিয়া খাতুন বলেন রাতে একাধিক বার মোবাইলে ফোন করলেও ফোন ধরেননি। রাত তিন টার পর তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। জাকিয়া খাতুন বলেন এক সপ্তাহ পর তমেজুল ইসলামের কুয়েত যাওয়ার কথা ছিল। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান পুলিশ তদন্ত শুরু করেছে।কি কারনে হত্যার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে ।